শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের বাড়িতে মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   25-Jul-2025   41

Photo

এফএনএস: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকালে ৪টায় ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

office@ukantho.com


Photo

মরহুম সাংবাদিক শহীদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: দি নিউ নেশন পত্রিকার সাবেক...

Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক...

Photo

জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: জুলাই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও জুলাইয়ের চেতনাকে সমুজ্জ্বল...

Photo

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া (৩৫) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত