শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   10-Aug-2025   59

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ছয় লেন মহাসড়কের উন্নয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু, মহাসড়কের জন্য অধিগ্রহনকৃত জমির যে নামমাত্র মূল্য নির্ধারন করা হয়েছে, তা আমরা মানি না। আমাদের শহরের প্রানকেন্দ্রে কোটি টাকা শতকের জমি নামমাত্র ৬/১০ লাখ টাকা নির্ধারন করে অধিগ্রহনের চেষ্টা করছে সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন মৌজার ৫/১০ লাখ টাকা শতকের জমি ৫ থেকে ২৫/৩০ হাজার টাকা নির্ধারন করায় আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের দাবী অর্ধশত বছর আগের জমির মৌজা রেট বাতিলসহ মহাসড়কের জন্য অধিগ্রহনকৃত জমি ও স্থাপনার বর্তমান বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন মহাসড়কের দুইধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকগন মানববন্ধন করেছে। রোববার সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক স্বারকলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের হাতে প্রদান করেন। এর আগে ক্ষতিগ্রস্থ জমি মালিকেরা উপজেলা গেটের সন্মুখে প্রায় আধা ঘন্টাব্যাপী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থলে আসলে অবরোধ তুলে নেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদ সহ ক্ষতিগ্রস্থ ভূমি মালিকেরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গেলে সেখানে উপস্থিত ক্ষতিগ্রস্থদের সাথে একাত্ত্বতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠু।
ক্ষতিগ্রস্থ ভূমি স্থাপনা মালিকেরা আরো বলেন, গত ৭ আগষ্ট তাদেরকে ছয়লেন মহাসড়কের অধিগ্রহনকৃত জমির ৮ ধারার কাগজপত্র প্রদান করা হয়েছে। এতে যে মূল্য উল্লেখ করা হয়েছে তা একেবারেই হাস্যকর। শহরের কোটি কোটি টাকার জমি ও স্থাপনার নামমাত্র মূল্য নির্ধারন করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়ে আমাদের পথে বসতে হবে। তারা আরো বলেন, মেইন বাসষ্টান্ডে ফ্লাইওভার নির্মানের পরিকল্পনা হলেও তার নিচে অতিরিক্ত জমি অধিগ্রহন বন্ধসহ জমির শ্রেনী পাল্টিয়ে ক্ষতি-পূরণ প্রদান আমরা মানবো না। এসব দাবী না মানলে পরবর্তীতে হরতাল, অবরোধ সহ আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে...

Photo

মান্দায় ফেনসিডিল ভর্তি ব্যাগ উদ্ধার

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত