বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

উচ্চকন্ঠ   18-Aug-2025   57

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদাণ করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিনশ পিস ইয়াবা সহ চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের...

Photo

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

অশান্তির দিন শেষ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন খসরু

এফএনএস: বাংলাদেশে শান্তি এবং সহনশীলতার পক্ষে শক্তিশালী বার্তা দিলেন...

Photo

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত