সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

উচ্চকন্ঠ   21-Jan-2026   66

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম দলীয়সহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী
বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন কলস প্রতীক, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন।
এদিকে, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছড়ি, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কলস এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

office@ukantho.com


Photo

আরও ৭ জনের করোনা শনাক্ত

এফএনএস: গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস...

Photo

আট বছরের অপেক্ষার অবসান দুই মাসের মধ্যেই চালু হচ্ছে নড়াইলের কালিয়া সেতু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: দীর্ঘ আট বছরের অপেক্ষা, নকশা...

Photo

অসুস্থ বিএনপি নেতা মাহবুবার রহমানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

জামির হোসেন ও মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা...

Photo

কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত