রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা: ৬ নারী আটক

উচ্চকন্ঠ   26-Apr-2025   53

Photo

এফএনএস: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ওই ছয় নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। আটক নারীরা হলেন- শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিকের স্ত্রী রাবেয়া খাতুন ও জুয়েলের স্ত্রী নার্গিস বেগম। তারা প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই পবিত্র বিশ্বাস জানান, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে বোরকা পরা ওই ছয় নারী ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ওই নারী চিৎকার দেন। এ সময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারী ছয় নারী সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। তারা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী।

office@ukantho.com


Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান আসাদ আইনের লড়াই থেকে সংসদের প্রত্যাশা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জাতীয় সংসদ...

Photo

চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪...

Photo

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত