মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাছ ধরতে গিয়ে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

উচ্চকন্ঠ   02-Mar-2025   51

Photo

এফএনএস: নাটোরে নিখোঁজের একদিন পর আরিফুল ইসলাম (৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নাওগাঁ এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আরিফুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও লক্ষিপুর সানরাইজ কজী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার খেলতে বের হয়ে দুপুরে বাড়ি ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করে পরিবার। পরে কোথাও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে গতকাল রোববার দুপুরে পুকুরে মাছ মারতে গেলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নাটোর সদর থানার ওসি মাহবুব হোসেন জানান, মরদেহ উদ্ধার করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

office@ukantho.com


Photo

গভীর রাতে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

এফএনএস: বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বরগুনার বেতাগী উপজেলার...

Photo

ফরিদপুরে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে...

Photo

ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান...

Photo

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত