শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের তুলারামপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Feb-2026   79

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরের তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফুল যশোর সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
স্থানীয় সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন। শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে।

office@ukantho.com


Photo

মাইলস্টোন শিক্ষার্থী আফনানের পরিবারের পাশে তারেক রহমান

এফএনএস: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ছাত্র আফনান ফাইয়াজের শোকাহত...

Photo

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাত কেড়ে নিল ৭ কৃষকের প্রাণ

এফএনএস: বাংলাদেশের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য মে মাস মানেই মাঠে ধান কাটার...

Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও ২ শিশুর লাশ উদ্ধার

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত