সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও ২ শিশুর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Jul-2025   122

Photo

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলার মধ্যবর্তী স্থানে ব্রক্ষপুত্র নদে নৌকাডুবির একদিন পর নিখোঁজ আরও দুই শিশুর লাশ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। এর আগে, গত মঙ্গলবার এক কিশোরীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বুধবার সকাল ৭টার দিকে পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাদের লাশ দুটি উদ্ধার করা হয়। তারা হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার বাসিন্দা হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনেই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট একটি নৌকায় ওঠে ৯ শিক্ষার্থী। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজারসংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায় নৌকাটি। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় তিন শিক্ষার্থী। তাদের মধ্যে গত মঙ্গলবার দুপুরে শাপলা আক্তারের (১৫) লাশটি ঘটনাস্থলের খানিকটা দূর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুবায়েদকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্র²পুত্র নদে দুজনের লাশ ভাসতে দেখে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে তাদের লাশ দুটি উদ্ধার করা হয় বলেও জানান এই জনপ্রতিনিধি।

office@ukantho.com


Photo

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি: কারাগারে কবি সোহেল হাসান গালিব

এফএনএস: হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের...

Photo

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

এফএনএস: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের...

Photo

খালেদা জিয়ার নাম থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের সাত সরকারি প্রতিষ্ঠান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী খালেদা...

Photo

ঢাবি থেকে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ায় রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

এফএনএস: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত