সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গৃহবধূ'র উপর হামলা

উচ্চকন্ঠ   20-Feb-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূ'র উপর বর্বর হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর উপর। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম সুলেখা খাতুন। তিনি পৌর এলাকার আলহেরা পাড়ার সাগর শাহ্ এর স্ত্রী।
আহত গৃহবধূ সুলেখা খাতুন জানান, তার প্রতিবেশী নূরী বেগম প্রায় তাদের বসতবাড়ি জমির মধ্যে জমি আছে বলে দাবী করেন।
পৌরসভা থেকে কয়েকদফা জমি মেপে সুরাহা করে দিলেও তিনি তা মানেন না, পৌরসভার সার্ভে রিপোর্টতে তিনি স্বাক্ষর করেছেন, তবুও তিনি ঝামেলা করেন, ঘটনার দিন একটি হাঁস খুজে না পাওয়ায় নূরী বেগম এর বাড়ির আশপাশে হাঁসটি খুজছিলাম। এমন সময় নূরী বেগম চিৎকার দিয়ে উঠেন, আমাকে চোর মনে করছিস এই বলে, নূরী বেগম, তার ছেলে মেহেদী, ছেলের বউ সহ অজ্ঞাত আরো দুইজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে, বাঁশ ও লাঠি দিয়ে আমার উপর উপর্যুপরি আঘাত করে,
আমার আত্মচিৎকারে কয়েকজন ছুটে এসে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক ডাক্তার বেলাল হোসেন এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, আহত রুগীর শরীরে বেশকিছু জায়গায় জখম হয়েছে। এক্সরে সহ বেশ কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট গুলো পেলে বিস্তারিত বলতে পারবো।
সুলেখা খাতুন এর স্বামী সাগর শাহ্ জানান, আগামীকাল শনিবার থানায় যাবো , মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, এমন কোন ঘটনা আমি এখনো শুনিনি। এমনকি এবিষয়ে কোনো অভিযোগও পায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে ইতিহাস গড়া জামায়াতের নারী সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের...

Photo

আমাদের নতুন সংবিধান লাগবে: জামায়াতের সমাবেশে সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে বাধা: গভীর উদ্বেগ জানিয়েছে সরকার

এফএনএস: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত