সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রমজানেও জমজমাট ঝিনাইদহ শহরের বিপণিবিতান

উচ্চকন্ঠ   07-Mar-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস চললেও থেমে নেই কেনাকাটার ব্যস্ততা। ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে এখন জমে উঠেছে কেনাকাটার আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর থাকছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো।
রমজানের প্রথম দিকে বাজারে কিছুটা স্থবিরতা থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। ১৭ রমজান পার হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটায় মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে বিকেলের পর থেকে তারাবির নামাজ পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একসঙ্গে কেনাকাটায় বের হচ্ছেন।
শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। দেশীয় ফ্যাশনের পাশাপাশি নতুন ডিজাইনের পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি ও কুর্তির চাহিদা বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানি দিচ্ছেন বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।
আসাদ গার্মেন্টসের মালিক আসাদ মিয়া বলেন, “রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম ছিল। তবে এখন ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা দ্রুত বাড়ছে। বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে ভিড় থাকে।”
প্রিয়জন বার্মিজ সুজের মালিক বাবলুর রহমান জানান, “রমজানে দিনের বেলা তুলনামূলক কম বিক্রি হলেও ইফতারের পর থেকেই বাজার জমে ওঠে। রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করেন।”
একাধিক ব্যবসায়ী জানান, রমজান মাসে সাধারণত দিনের বেলা বেচাকেনা কিছুটা কম থাকে। তবে ইফতারের পর থেকে রাত পর্যন্ত কেনাবেচা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়।
অন্যদিকে, ক্রেতা লাবনী আক্তার বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজেটের মধ্যে কেনাকাটা করতে কিছুটা কষ্ট হচ্ছে। তবুও ঈদের আনন্দের জন্য সাধ্যমতো কেনাকাটা করছি।”
এদিকে বাজার এলাকায় নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক বিভাগ।
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশা জানান, ঈদকে সামনে রেখে শহরের মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরাও ক্রেতাদের ভালো সেবা দিতে প্রস্তুত রয়েছেন।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলগুলোতে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি জানান, জেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশ সুপার আরও বলেন, “মার্কেট এলাকায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানাতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে।”
সব মিলিয়ে বলা যায়, রমজানের সংযমের মাসেও ঈদকেন্দ্রিক কেনাকাটার আমেজে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে ঝিনাইদহ জেলা শহরের বিপণিবিতানগুলো।

office@ukantho.com


Photo

গাজীপুরে কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

এফএনএস: গাজীপুরে হাফ ভাড়া নিয়ে বিতর্কে কলেজশিক্ষার্থী সিয়ামকে (১৯)...

Photo

কোটচাঁদপুরে হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার চাদপাড়া গ্রামে...

Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

Photo

এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

এফএনএস: আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত