সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

উচ্চকন্ঠ   05-Aug-2025   47

Photo

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলো। স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ ঘরের বিছানায় শুয়েছিলেন। রাত ১টার দিকে জানলার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি। এরপর আবারো সাপে কাটলে ক্ষত স্থানে দিয়ে রক্ত পড়তে থাকে। এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে।

office@ukantho.com


Photo

সীমান্তে অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি, চ্যালেঞ্জের মুখে জননিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী...

Photo

হুটহাট করে জামিন দেবেন না: বিচারকদের আসিফ নজরুল

এফএনএস: যখন পুলিশ ও আদালতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ...

Photo

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সা¤প্রতিক বক্তব্যের...

Photo

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

এফএনএস: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত