রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় বাসের ছাঁদ খুলে গাছে, বাস গর্তে, আহত-৪

উচ্চকন্ঠ   24-Apr-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনার সময় বাসের ছাঁদ খুলে গিয়ে গাছের ডালে ঝুলে থাকে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে এফকে ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে বাসটি গর্তে পড়ে যায় এবং বাসের ছাঁদ খুলে গিয়ে গাছের ডালে ঝুলে থাকে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসের ছাঁদ আলাদা হয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়, যা ছিলো এক ভীতিকর দৃশ্য। দ্রæতই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং ছাঁদ সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।

office@ukantho.com


Photo

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

Photo

ঝটিকা মিছিলের মাধ্যমে আ. লীগ ফ্যাসিবাদ তৈরি করতে চাইছে: এ্যানি

এফএনএস: ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনার মিছিল থামছেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত