মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জামায়াতের গণসংযোগ সপ্তাহ

উচ্চকন্ঠ   13-Jan-2026   76

Photo

এফএনএস: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে মহানগর জামায়াতের উদ্যোগে ১৪ থেকে ২০ জানুয়ারি গণসংযোগ সপ্তাহ পালিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গণসংযোগ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার সড়ক, পাড়া-মহল্লা, মার্কেট ও জনসমাগমস্থলে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতেই এই গণসংযোগ সপ্তাহের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সকল পর্যায়ের জনগণের কাছে পৌঁছানোর মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনসমর্থন আদায় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

office@ukantho.com


Photo

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

এফএনএস: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল...

Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গনদোয়া অনুষ্ঠিত

জামির হোসেন, হাবিব ওসমান, মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন...

Photo

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে আটক ৯ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত