রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   21-May-2025   98

Photo

এফএনএস: যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । শিশুটির মা জানান, সিরাজুল ইসলাম তাদের প্রতিবেশী। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুইজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তিনি আরও জানান, এদিকে সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবৎ আত্মীয়ের বাড়িতে অবস্থান করার সুযোগে ৪ দিন তার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে বিষয়টি দেখে ফেলে। পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল-মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে গত মঙ্গলবার বিকালে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহŸান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণসংক্রান্ত একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক...

Photo

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এফএনএস:সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে...

Photo

ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম...

Photo

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল

এফএনএস: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত