অপরাধ
কুষ্টিয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 18-Aug-2025 32
এফএনএস: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর এলাকার পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় আলী কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ার ইউনুস আলীর ছেলে। কুমারখালী থানার ওসি আমরিুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে হৃদয় আলী নামের এক কিশোরের গলাকাটা মরদহে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে ওই কিশোরকে গলাকেটে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
office@ukantho.com