সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে স্বামী, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙলেন দ্বিতীয় স্ত্রী

উচ্চকন্ঠ   03-Aug-2026   25

Photo

এফএনএস: চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন প্রবাসী রফিউদ্দিন। এরই মধ্যে তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এক ইতালি প্রবাসীর সঙ্গে। খবর পেয়ে দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন রফিউদ্দিন। এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বছরখানেক সংসার করার পর প্রথম স্ত্রীর আাবার যোগাযোগ হয় তার। আবার বিয়ে করে তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন রফিউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী ও তার স্বজনরা। গত রোববার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। রফিউদ্দিন দীর্ঘদিন বিদেশে থাকায় ছনিয়া খাতুন এক ইতালি প্রবাসীর সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন। শেষ পর্যন্ত থানায় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। ছনিয়া খাতুন ইতালি প্রবাসীর কাছে থেকে যান। এদিকে মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন বাড়ি ফিরে একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় রফিউদ্দিন তার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে আবার বিয়ে করে তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত রোববার সকাল ১০টার দিকে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেন তারা। এ বিষয়ে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বলেন, মুকুল হোসেনের মেয়ে অতিভদ্র ও অমায়িক একটা সভ্য মেয়ে। তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত হয়নি। তবে ক্ষোভের কারণে এভাবে বাড়ি না ভেঙে আইনি পদক্ষেপ নিলে ভালো হতো। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

Photo

ঝোপের মধ্যে পড়ে ছিল জীবিত নবজাতক

এফএনএস: খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার ঝোপে এক ছেলে নবজাতক শিশু পাওয়া...

Photo

নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, ৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ১১৫; প্রতিবাদে থানা ঘেরাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর...

Photo

পরকীয়ার জেরে পুলিশ সদস্যকে হত্যা, গ্রেপ্তার ৬

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামী মো....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত