সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

উচ্চকন্ঠ   22-May-2025   62

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত স্কুল ছাত্র জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে তাদের কাছে বুঝে দেওয়া হবে।

office@ukantho.com


Photo

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত...

Photo

কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে...

Photo

লস অ্যাঞ্জেলেসে এবার আগুনে টর্নেডোর আশংকা

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইতিহাসের...

Photo

মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত