সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার

উচ্চকন্ঠ   03-May-2025   44

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিলেন। পরিবর্তিত প্রেক্ষাপটে যখন এ দেশের মানুষ তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের আগ্রাসনবাদী মনোভাব এমনভাবে কাজ করেছে যে তারা এ দেশের মানুষকে মানুষ মনে করেনি। গত ১৬ বছরে দেশের পররাষ্ট্রনীতিতে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বাংলাদেশের আত্মমর্যাদা পুরোপুরি ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ’২৪-এর গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের ১৩ নদীই কচুরিপানায় আক্রান্ত, নেই অপসারণের বাজেট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: এক সময়ের খরস্রোত নদীগুলো ছিল ঝিনাইদহের...

Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

মহেশপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত