শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

উচ্চকন্ঠ   25-Sep-2025   57

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদÐ দেওয়া হয়েছে। এ সময় আরও দুই জনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে পৌরসভা এলাকার শিবনগর ভাটা থেকে নাটাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আরমান (২২) মাদক সেবনকালীন অবস্থায় আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদÐ দেন। একই দিন ফয়লা গ্রামের মনির উদ্দীনের ছেলে মন্তাজ উদ্দীন চুন্নু (৫৫) কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদÐ দেওয়া হয়। সাথে উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেছে।
এ ছাড়া উপজেলার কুল্লগাছী গ্রামের মহাসিনের ছেলে জহুরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং বাজেদীহি গ্রামের ছবেদ আলীর ছেলে সুহানুর রহমানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

office@ukantho.com


Photo

সন্দেহজনক ঘোরাঘুরি: সহযোগীসহ সেই মার্কিন নাগরিক কারাগারে

এফএনএস: ঢাকার মিন্টো রোডে গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক...

Photo

বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক...

Photo

নড়াইলে নিখোঁজের এক মাস পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

এফএনএস: নিখোঁজের এক মাস আট দিন পর নড়াইলের কালিয়া উপজেলায় এক গৃহবধূর...

Photo

কিট না থাকায় খুলনা মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

এফএনএস: দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় খুলনাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত