সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

কিট না থাকায় খুলনা মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

উচ্চকন্ঠ   20-Jun-2025   43

Photo

এফএনএস: দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় খুলনাসহ বিভাগের তিন জেলায় নতুন করে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দিন যতই যাচ্ছে করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ততই বাড়ছে। গত চার দিনে খুলনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হওয়াতে দুপুর থেকেই করোনা পরীক্ষা সাময়িক বন্ধ রয়েছে। ফলে গতকাল শুক্রবার খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছিল না। অপরদিকে কিট না থাকায় খুলনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা চালু করতে পারেনি। খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫ জন রোগীর করোনা পরীক্ষার পর কিট শেষ হয়ে যায়। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিটের চাহিদাপত্র পাঠিয়েছি। আশাকরি আগামী সপ্তাহে কিট চলে আসবে।

office@ukantho.com


Photo

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ...

Photo

কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫...

Photo

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরা লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মুগদায় মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায়...

Photo

কে এই সুমন?

নিজস্ব প্রতিবেদক: কে এই সুমন? প্রশ্ন এখন কালীগঞ্জ পৌরবাসীর। সে তার অ্যাপাচি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত