সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে: সাঈদীপুত্র

উচ্চকন্ঠ   08-Aug-2025   53

Photo

এফএনএস: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে। আজকে আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল আপনাদের সঙ্গে ছিল তখন কি তারা রাজাকার ছিল না? একুশ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন তখন জামায়াত ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে আজকে হঠাৎ কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলো হলো ভারতের শেখানো কিছু কথা। বাংলাদেশকে বিভাজন করার কথা। বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পোষ্য দালাল বাংলাদেশে আছে যারা এখনও আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে জনসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করতো আমাদের কিছু বন্ধুদের দেখি ওই একই ভাষায় কথা বলে। সেই একইভাবে রাজনীতি শুরু করেছে। যদি ভাষা, আচরণ ও জুলুমের পরিবর্তন না হয়- তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা কী দরকার ছিল। এত মানুষের জীবন দেওয়ার কী দরকার ছিল। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ৫০০ মানুষের জন্য যখন ইমাম নির্বাচন করেন মসজিদে, তখন আপনারা দেখেন সে নিজে নামাজি কি না তার পরিবার নামাজি কি না শরিয়ত মোতাবেক চলে কি না দুর্নীতি করে কি না এইসব দিক বিবেচনা করে একজন ইমাম নিয়োগ করেন। ৫০০ জনের জন্য একজন ইমাম নিয়োগ করতে যদি যাচাই-বাছাই করেন তাহলে তিন-চার লাখ মানুষের যে ইমাম হবে এই সংসদীয় আসনের যে ইমাম হবে- তাকে কি আপনারা এইভাবে বাছাই করবেন না? যদি এইভাবে বাছাই না করেন তাহলে নিশ্চিত থাকেন অতীতে যেভাবে ১৫ বছর জালিম জুলুম, নির্যাতন ও দুর্নীতি করেছে- আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই জালেম চেপে বসবে। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি প্রণোদনা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা...

Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, আদালতে কান্না

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

Photo

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত