বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ধাওয়া দিয়ে পুকুরে ফেললো তৌহিদী জনতা

উচ্চকন্ঠ   23-Nov-2025   76

Photo

এফএনএস: মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা হয়েছে। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। তাদের পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ঠিক একই সময় জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। এ নিয়ে পুরো শহরে টানটান উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মিছিলটির একটি অংশ বয়েস স্কুল মাঠের কাছাকাছি এলে বাউলশিল্পী আবুল সরকারের অনুসারীদের দেখামাত্রই তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আবুল সরকারের কয়েকজন ভক্ত মানিকগঞ্জ স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন বাউল ভক্তদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তৌহিদী জনতার একটি অংশ। এমনকি লাঠি-পেটাও করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ উত্তেজিত পক্ষকে প্রশমিত করে এবং সেখান থেকে ফেরাতে সচেষ্ট হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাবেশের পাশেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। একটি ঘটনা ঘটেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। এরপর আবুল সরকারের মুক্তির দাবিতে সরব হন তার ভক্ত অনুসারীরা। অন্যদিকে পাল্টা তার শাস্তি দাবি করতে থাকে তৌহিদী জনতা।

office@ukantho.com


Photo

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর...

Photo

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য...

Photo

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষকের নিয়োগ বাতিল

এফএনএস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে...

Photo

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত