শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য: সাদিক কায়েম

উচ্চকন্ঠ   11-Sep-2025   67

Photo

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ীরা রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডাকসুর নবনির্বচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নেতৃত্বে সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। এ সময় সাদিক কায়েম বলেন, ‘শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, শহীদেরা আমাদের পথ দেখিয়েছেন। শহীদদের আমানত যেন আমরা রক্ষা করতে পারি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে আকাক্সক্ষা, সেটি পুনরজ্জীবিত করার জন্য আমরা আজ শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। ডাকসু ভিপি আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ২ হাজার ভাইবোন শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবার আমাদের পরিবার। তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান কাজ। আমরা সবার কাছে আমাদের ওপর অর্পিত আমানত রক্ষার জন্য দোয়া চাই। পরে রায়েরবাজারে সমাহিত মুক্তিযুদ্ধের শহীদদের কবরও জিয়ারত করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম: অর্থ উপদেষ্টা

এফএনএস: ইরান-ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা...

Photo

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

Photo

তামাক নিয়ন্ত্রণ আইনে যুগান্তকারী পরিবর্তন: বেড়েছে নিষেধাজ্ঞা, জেল ও জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কার্যকর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত