মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

উচ্চকন্ঠ   23-Mar-2025   54

Photo

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাতে উপজেলার শ্রীনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির হোসেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে আসছিলেন জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে আহত স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। মামলার পর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, পাঁচ সন্তানের মা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে কিশোরগঞ্জ জেলা আদালতের পাঠানো হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৩ মাস বয়সী অসুস্থ রাফির পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের সংসার। অন্যের জমিতে কৃষি...

Photo

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায়...

Photo

ঝিনাইদহে ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে বিতরণ করা হলো হিরো উমেন স্কলারশীপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক”...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত