রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Jul-2025   49

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভায় মাদক প্রতিরোধ, বর্ষায় জলাবদ্ধতায় ফসলহানী রোধে করনীয় পদক্ষেপ ও চুরি, ছিনতাই, বাল্য বিয়ে রোধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পরিষদের কনফারেন্স রুমের ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, মাহাবুবর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিয়ার রহমান, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার, গনমাধ্যমকর্মী জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, মিশন আলী ও নয়ন খন্দকার প্রমুখ।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগনসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার...

Photo

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ

এফএনএস: মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব...

Photo

নওগাঁয় মাদক সেবনের সময় চার জন আটক

এস.এম. মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদক বিরোধী...

Photo

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত