শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে লাশ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   19-Jul-2025   113

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু ঢাকায় যিনি মারা গেছেন তার ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রয়োজন হলে গোপালগঞ্জে দাফন করা লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনও দায় আছে কিনা সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিতে যান তিনি। তবে টার্মিনাল কবে চালু হবে বা উদ্বোধন হবে সেই তথ্য তার কাছে নেই বলেও জানান।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায়...

Photo

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা পিস্তলসহ যৌথবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে...

Photo

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত