শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

উচ্চকন্ঠ   02-Dec-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা বাহিনীর সদস্য মাহাবুব গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর সন্ত্রাসী...

Photo

৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মরেও ‘স্বাক্ষর’ করলেন সভাপতি! পারফলসি মাদ্রাসায় নজিরবিহীন জালিয়াতি

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর পাঁচ বছর পর নথিপত্রে সভাপতির...

Photo

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা...

Photo

শৈলকুপায় পিত্তথলি অপারেশন করতে গিয়ে চিকিৎসকের বিরুদ্ধে নাড়ি কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক প্রাইভেট হাসপাতালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত