রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   29-Aug-2026   16

Photo

এফএনএস: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার নান্দিনা ভাড়াবাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টার দিকে শারমিনের স্বামী জহুরুল এক আত্মীয়কে ফোন করে জানান, তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ডাকাডাকি করেও তার স্ত্রী কোনো সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে শারমিনের বাবার বাড়ির লোকজন ও আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাকে নিচে নামানোর পর মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত শারমিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হাসেম মিয়ার মেয়ে। তার স্বামী জহুরুলের বাড়ি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। তারা নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা!

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় পাওয়া...

Photo

জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত

এফএনএস: জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া...

Photo

কালীগঞ্জে ৩ মাস বয়সী অসুস্থ রাফির পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের সংসার। অন্যের জমিতে কৃষি...

Photo

নোয়াখালীতে যৌথবাহিনীর ওপর ককটেল নিক্ষেপ, অস্ত্র-গুলিসহ আটক ২

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত