রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গুমের শিকার বাবার সন্তানের কান্না দেখে কাঁদলেন তারেক রহমান

উচ্চকন্ঠ   01-Jul-2025   46

Photo

এফএনএস: ‘আমি আর আমার ভাই -বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না’?- গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের মেয়ের কান্নাভেজা এমন প্রশ্নে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’য় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কাঁদলেন। গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই আলোচনা সভায় পারভেজের কিশোরী মেয়ে রিধি জানায়, অনেক বছর সে এবং তার ছোট ভাই বাবাকে দেখতে পায়নি। এ সময় বাবাকে জড়িয়ে ধরতে এই কিশোরীর আকুতি শুনে তারেক রহমান কেঁদে ফেলেন। রিধির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বারবার চোখ মুছতে দেখা যায়। উল্লেখ্য, বিএনপি গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

office@ukantho.com


Photo

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের ইমন, পরিবারের শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ছেলের কণ্ঠ শোনেননি তিন মাস। আর ফোন...

Photo

নড়াইলে ট্রেন চালু হবার পর কাটা পড়ে প্রথম মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ৩ দিনব্যাপী...

Photo

ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত