রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   04-Apr-2025   48

Photo

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এর আগে গত বৃহস্পতিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের যৌখালী ব্রিজ এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সদরের রাখালগাছি ইউনিয়নের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯) ও কিংকর দাসের ছেলে লিখন দাস (২০)। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী (২৬) একটি মোবাইল কোম্পানির সিম বিক্রি করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে তাকে সিঅ্যান্ডবি বাজার আসতে বলে। সেখানে গেলে রাত ৮টা পর্যন্ত কেউ সিম কিনতে না আসায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যৌখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায় তিন জন। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ও ভিডিও ধারণ করা হয়। পরে পুলিশ তিন জনকে আটক করে। এর মধ্যে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, আটক তিন জনের মধ্যে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারী পুলিশের হেফাজতে আছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে। এর সঙ্গে জড়িত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

দায়িত্ব নেন, না হলে বিষ দেন

এফএনএস: চায়ের পাতা তোলার মৌসুমে পাঁচ মাসের বকেয়া বেতন-রেশনের দাবিতে...

Photo

মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়: দুদু

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে হাজার হাজার বিঘা জমির ফসল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে কয়েকদিনের টানা...

Photo

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত