সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে চোরকে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   02-Sep-2025   72

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: চুরি করতে ঘরে ঢুকেছিলেন একদল চোর। শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরদের দেখে ফেলেন তিনি৷ এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিককে কুপিযে জখম করেন চোরেরা। সোমবার মধ্যরাতে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চোরের হাতে জখম ওই বাড়িওয়ালার নাম আশরাফ মোল্যা (৫৪)। তিনি নড়াইল সদর উপজেলার বগুড়া গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। আশরাফ পেশায় কৃষক ।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আশরাফ ও তাঁর পরিবারের সদস্যরা। আনুমানিক রাত একটার দিকে কয়েকজন চোর তাঁদের বেড়া কেটে বারান্দার একটি কক্ষে ঢোকেন। সেখানে ধান রাখা ছিল। চোরেরা ধান চুরি করার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় বাড়ির মালিক আশরাফের। তখন তিনি লাইট হাতে নিয়ে বারান্দার কক্ষের দিকে যান। এসময় চোরদের মধ্যে একজন চোরকে আশরাফ চিনে ফেলেন। এতেই বাঁধে বিপত্তি। চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে আশরাফের মাথা ও বাম হাতে কুপিয়ে জখম করে। এসময় আশরাফের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও আশেপাশে লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় চোরেরা। পরে আশরাফকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফের ছেলে লিপটন মোল্যা বলেন, এর আগেও একবার আমাদের এখান থেকে ধান চুরি হয়েছিল। কিন্তু চোরকে ধরা যায় নি। আবার চুরি করতে আসলে একজন চোরকে আমার বাবা চিনে ফেলেন। এ কারণে আমার বাবাকে হত্যার চেষ্টা করে তাঁরা। তবে এ যাত্রায় আমার বাবা বেঁচে গেছেন। আমাদের ধারণা, এর আগেরবারও এরাই ধান চুরি করেছিল। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে এসেছিল।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে

এফএনএস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের...

Photo

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শনিবার (৬ ডিসেম্বর) ঝিনাইদহ হানাদার...

Photo

বর্তমান স্বামীকে নিয়ে সাবেক স্বামীকে হত্যার অভিযোগ

এফএনএস: কুমিল্লার লালমাইয়ে ডিভোর্সের পরও সাবেক স্বামী দুলাল হোসেনের...

Photo

মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত