মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জামাল ইউনিয়নের ভয়ঙ্কর সন্ত্রাসী মূর্তিমান আতঙ্ক আতাউর মেম্বার অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক

উচ্চকন্ঠ   08-Oct-2025   128

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাসী, মূর্তিমান আতঙ্ক যুবলীগ ক্যাডার হাল আমলের বিএনপি নেতা উপজেলার ২নং জামাল ইউনিয়নের ইউপি সদস্য নাটোপাড়া গ্রামের গোলাম রব্বানী মন্ডলের ছেলে আতাউর মেম্বার (৫০) অবশেষে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাবার বুলেট, ২টি রামদা, ১টি কুড়াল ও ১টি ককটেল উদ্ধার করা হয়েছে। জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনী ও ঝিনাইদহ সদর থানা পুলিশ বামনাইল মধ্যপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী জামাল ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক আতাউর মেম্বারকে উপরোক্ত অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকাবাসী জানায়, সন্ত্রাসী আতাউর মেম্বার গত ইউপি নির্বাচনে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কায়দায় তথাকথিত ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তিনি তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে পুরো ইউনিয়নের মানুষকে জিম্মি করে চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে মানুষ সর্বক্ষণ আতঙ্কে থাকতো। গত ৫ আগষ্টের পট পরিবর্তনের পর কিছুদিন বিভিন্ন স্থানে পালিয়ে থেকে অবশেষে এক বিএনপি নেতার আশ্রয়ে প্রশ্রয়ে আবারো তার সন্ত্রাসী বাহিনীকে পুনর্গঠন করে সম্প্রতি প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষ বিএনপি নেতা দুই ভাই মহব্বত আলী ও ইউনুছ আলীকে হত্যা করে সে আবারো ইউনিয়নের মানুষকে আতঙ্কগ্রস্থ করে তুলেছে। ফলে যৌথ বাহিনী তার গ্রেফতারে ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। ইউনিয়নবাসী আতাউর মেম্বারকে গ্রেফতার করায় সেনাবাহিনীর সদস্যসহ যৌথবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান...

Photo

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

Photo

অটোমেটেড যন্ত্রে আখের ওজন দু’এক ঘন্টায় টাকা পরিশোধ খুশি মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত