সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না: হাসনাত

উচ্চকন্ঠ   18-Oct-2025   94

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টের সঙ্গে তিনি দুটি ছবিও প্রকাশ করেন। তাতে দেখা যাচ্ছে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারের গঠনের সময়ে শপথ পড়ার একটি ছবি। সে ছবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতারা উপস্থিত ছিলেন। আর একটি গত শুক্রবার জুলাই সনদ সইয়ের পর তোলা। সেখানে নেতাদের কেউই উপস্থিত ছিলেন না। হাসনাত আবদুল্লাহ লেখেন, এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে, যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি! উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ সই হয়েছে গত শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে রাজনীতিবিদদের নিয়ে জুলাই সনদ সই করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নিলেও অনুষ্ঠানে যায়নি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল।

office@ukantho.com


Photo

শিক্ষাপ্রতিষ্ঠান ১২ দিন ছুটি

এফএনএস: দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা...

Photo

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

এফএনএস: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে...

Photo

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ , নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত