সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঈদুল ফিতর উপলক্ষে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   16-Mar-2026   114

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৫ মার্চ) বিকালে বালিয়াডাঙ্গা বাজারে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব আব্দুর রাজ্জাক রাজু। সংস্থার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে দারিদ্র্য অনেকাংশে লাঘব করা সম্ভব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া যায়।
আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সংস্থাটি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
সংস্থার পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসার জন্য।
পরিশেষে আয়োজকরা বলেন, “আসুন, ঈদের আনন্দ ভাগ করে নিই পরম মমতায়।”

office@ukantho.com


Photo

নাটোরে ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু

এফএনএস: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগানোকে...

Photo

মনির হায়দারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য...

Photo

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি আত্মসাৎ এবং নির্যাতনের অভিযোগ...

Photo

বেগবতী নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতি: ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই নম্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত