শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

৫ মামলায় ইসকনের চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

উচ্চকন্ঠ   03-Jun-2025   52

Photo

এফএনএস: আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এই পাঁচ মামলা হলো- আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় ভাংচুর-হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা তিনটি এবং আলিফের ভাইয়ের করা আরেকটি মামলা। অসুস্থতাজনিত কারণ উল্লেখ করে চিকিৎসার জন্য চিন্ময়ের জামিন আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ। আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামি চিন্ময় কৃষ্ণের পক্ষে তার আইনজীবী আলিফ হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সবগুলো মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে ওসমান হাদির পরিবারের সাক্ষাৎ

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

Photo

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতের স্নিগ্ধ সকালে ঝিনাইদহের অন্যতম...

Photo

ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

এফএনএস: ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর...

Photo

কালীগঞ্জে সরকারি চাউল বিতরণে অনিয়ম: উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত