শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

উচ্চকন্ঠ   10-Mar-2025   42

Photo

এফএনএস: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সারাহ কুক বলেন, ফলপ্রসূ বৈঠক হয়েছে সিইসি ও তার টিমের সঙ্গে। এই মুহূর্তে এখানে তার টিমের সঙ্গে কাজ করাটা একটা সুযোগ। আপনারা জানেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চাই আমরা। এ সময় আজকে আর কোনো প্রশ্ন নয় বলেও সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসনব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেটও ছিলেন। আগামী ডিসেম্বরে সংসদ ভোটের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এক্ষেত্রে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো সহায়তার জন্য এগিয়ে আসতে শুরু করেছে। ইউএনডিপি এরই মধ্যে ভোটের উপকরণ দিয়ে সহায়তা করছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবল সংকট চরমে, সেবা কার্যক্রম ব্যহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে...

Photo

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি...

Photo

ঝোপের মধ্যে পড়ে ছিল জীবিত নবজাতক

এফএনএস: খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার ঝোপে এক ছেলে নবজাতক শিশু পাওয়া...

Photo

শৈলকূপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত