শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   25-Aug-2026   31

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বারবাজার ইউনিয়নের লুচিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামের ওই কিশোরীর সঙ্গে রবিউলের ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন রাখেন রবিউল।
এজাহারে আরও বলা হয়, কিশোরী বিয়ের কাবিননামা ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত ২১ আগস্ট কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ১টার দিকে বারবাজার পুলিশ ক্যাম্পের একটি দল লুচিয়া গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মামলার এজাহারে আনা অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার রবিউলকে মঙ্গলবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষা: ঝিনাইদহে প্রশ্নের মুখে বাস্তবায়ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত...

Photo

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের...

Photo

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ...

Photo

আমরা বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নই: মাহমুদুর রহমান

এফএনএস: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত