রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষা: ঝিনাইদহে প্রশ্নের মুখে বাস্তবায়ন

উচ্চকন্ঠ   27-Apr-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত সন্ধ্যা সাতটার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলায় কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের দাবি, সরকারি এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না; নির্ধারিত সময়ের পরও বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখতে দেখা যাচ্ছে।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সারাদেশে রাতের বেলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও মাঠপর্যায়ে এর ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছু ব্যবসায়ী নির্দেশনা মেনে চললেও অনেকেই তা উপেক্ষা করছেন।
বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে রাত গভীর পর্যন্ত দোকান খোলা থাকছে। এসব বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নির্দেশনার বিষয়ে তাদের যথাযথভাবে অবহিত করা হয়নি। ফলে তারা আগের নিয়মেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সচেতন নাগরিকদের মতে, শুধুমাত্র নির্দেশনা জারি করলেই হবে না; তা বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি অপরিহার্য। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অনেক ব্যবসায়ী এই নির্দেশনাকে গুরুত্ব দিচ্ছেন না।
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা বলেন, “ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে আমরা মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি এবং ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করছি। তবে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান ও জরিমানা কার্যকর করা হলে নির্দেশনা বাস্তবায়ন আরও নিশ্চিত করা সম্ভব হবে।”
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নির্দেশনা বাস্তবায়নে তদারকি জোরদার করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জনস্বার্থে জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সচেতন মহলের অভিমত, সরকার, প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উপজেলা জেন্ডার-ইকুয়ালিটির কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে উপজেলা জেন্ডার-ইকুয়ালিটি...

Photo

জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির...

Photo

মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত