সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি মাখন, সাধারণ সম্পাদক লিটন নির্বাচীত

উচ্চকন্ঠ   13-Dec-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে উৎসবমুখর পরিবেশে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।
নির্বাচনে সহ-সভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রীড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), সাইফুল মাবুদ (কালের কণ্ঠ), আজাদ রহমান (প্রথম আলো), এম রায়হান (একুশে টিভি), আব্দুল হাই (ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি) ও মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটিকে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

office@ukantho.com


Photo

৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র...

Photo

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদন্ড

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না: ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

Photo

নির্বাচন কমিশনকে ফ্যাসিবাদমুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত