সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

উচ্চকন্ঠ   02-Dec-2025   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় কর্মবিরতি দিয়ে অবস্থান নেয় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা। আন্দোলনকারীরা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান নেন। সেসময় পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামানিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন করার দাবী জানান তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী...

Photo

ঝিনাইদহের আলোচিত কালীমন্দিরে চুরির ঘটনায় এখনো শনাক্ত হয়নি চোর

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা...

Photo

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

Photo

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

এফএনএস: আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত