রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কিছু রাজনৈতিক দল জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ

উচ্চকন্ঠ   17-Oct-2025   75

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। আজ শুক্রবারও জুলাই সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে সই করবে। এর নাম দেওয়া হচ্ছে জাতীয় ঐক্য। আমরা মনে করি, প্রকৃত পক্ষে এটি কোনো জাতীয় ঐক্য নয়। শ্রমিকসহ নানা পেশার মানুষের অংশগ্রহণেই শক্তিশালী ঐক্য গড়ে উঠতে পারে। শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে নেভি কলোনিতে এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের। পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না। কিন্তু ঐক্য প্রক্রিয়ায় তাদের রাখা হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো কমিশন গঠিত হয়েছে। কিন্তু শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি। স্বাস্থ্যখাতসহ মানুষের জীবনের সঙ্গে গণসেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই। শুধু নির্বাচন কেন্দ্রিক ৬টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানেও গণতন্ত্রের জন্য উল্লেখ করার মতো কিছু নেই। নাহিদ বলেন, জাতীয় ঐক্য তখন হয়, যখন সর্বস্তরের মানুষ এক হয়ে লড়াই করে। যার দৃষ্টান্ত জুলাই গণঅভ্যুত্থানে দেখা গেছে। সেসময় কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না। শুধু ছাত্র-শ্রমিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। এনসিপি সবসময় সেই ধরনের ঐক্য গড়ে তুলতে চায়। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে নিহত ১, আহত ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী সমাবেশ...

Photo

ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি বিকাশ কুমার জেল হাজতে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি এ্যাডভোকেট...

Photo

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে: অর্থ উপদেষ্টা

এফএনএস: নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশ...

Photo

জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না, নাহিদের উদ্দেশে রাশেদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত