সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

উচ্চকন্ঠ   02-Sep-2025   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা যান বাবা। পরে মা-ও তাদের ছেড়ে অন্যের সাথে চলে যান। বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব কাধে পড়ে তার। ভাল কোন কাজ না পাওয়ায় শুরু করেন কৃষিকাজ। অন্যের জমিতে কাজ করে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। সামান্য এই আয় দিয়েই দুই ভাই আর দাদীর সমস্ত খরচ সহ নিজের পড়ালেখার খরচ চালান তিনি। পাশাপাশি চেষ্টা করতে থাকেন পুলিশের চাকরী পাওয়ার। কয়েকবার চেষ্টার পর তার সেই কষ্ট সফল হয়েছে। মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে চাকরি পেয়েছেন তুষার। সে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে। সামনের দিনগুলো পরিবারের সদস্যদের নিয়ে ভালভাবে কাটানোর আশা তুষারের।

শুধু তুষারই না, একইসাথে চাকরী পেয়েছেন ঝিনাইদহের বিভিন্ন উপজেলার আরো ২৫ যুবক-যুবতী। রবিবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইন্স ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এই ফলাফল ঘোষণা করা হয়। কোনোপ্রকার ঘুষ,তদবির কিংবা অনিয়ম ছাড়াই চাকরি পাওয়ায় অনেকেই আবেগে কেঁদে ফেলেছেন। দরিদ্র পরিবারের সন্তানদের মুখে এখন আশার আলো, কণ্ঠে কৃতজ্ঞতার কথা। একসময় পুলিশের চাকরি ছিলো অন্যসব সরকারি চাকরির মতো কিছু তরুণের কাছে সোনার হরিণ। যা পরিচিত ছিলো ঘুষ বাণিজ্য নামেই। লাখ লাখ টাকা খরচ করা ছাড়া এটি ছোঁয়া ছিলো প্রায় অসম্ভব। আজ সেই সময়কে পেছনে ফেলে শুধু ১২০ টাকায় পাওয়া যাচ্ছে এই মর্যাদাপূর্ণ চাকরি। মাঝখানে নেই কোনো ঘুষের কারবার।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এবারে কনস্টেবল পদে নিয়োগের জন্য চলতি প্রক্রিয়ায় মোট আবেদন করেন ১৮ শ’ ৮০ জন। জুলাইয়ের ১০,১১ ও ১২ তারিখ লিখিত, শারিরিক ও মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৭৯ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৩৪ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়,যার মধ্যে একজন নারী। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে।

নতুন চাকরী পাওয়া সদস্যরা জানান, ঘুষ, তদবির কিংবা অনিয়ম ছাড়াই চাকরি পাওয়ায় আবেগ আপ্লুত আমরা সবাই। আনন্দে যেন কথা বলাও ভুলে গেছেন তারা।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান, শারীরিক সক্ষমতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতেই চাকরী পেয়েছেন। বলে জানালেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে কাজ করা, সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান পুলিশ কর্মকর্তাদের।

office@ukantho.com


Photo

রুমিন ফারহানা বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে...

Photo

শরীয়তপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ বঞ্চিত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

এফএনএস: পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত