মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

উচ্চকন্ঠ   30-Apr-2026   52

Photo

এফএনএস: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে স্থানীয় এক যুবক খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ ও উপজেলা প্রশাসন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ব্রিজের কাছে রাস্তার ধারে তিনটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া। কৌতূহলবশত তিনি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান। পরদিন এক শিক্ষিত প্রতিবেশীর সহায়তায় তিনি জানতে পারেন সেগুলো চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকালে তিনি কোনো দেরি না করে খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন। খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন এবং শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো পরিদর্শন করেন। জানা যায় , সিলগালা করা তিনটি প্যাকেটে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল। উদ্ধার হওয়া খাতাগুলো নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের। ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ি থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায়। রহিম মিয়া জানান, রোববার বিকেলে বাড়ি আসার পথে রাস্তায় প্যাকেট করা বান্ডেল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখিয়ে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। ভাইয়ের পরামর্শ মতে আমি খাতাগুলো অক্ষত অবস্থায় থানায় জমা দিয়ে দেই। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খাতাগুলো সম্পূর্ণ অক্ষত ও সিলগালা অবস্থায় উদ্ধার হওয়ায় বড় ধরনের অনিয়ম বা জটিলতা সৃষ্টি হয়নি। পরে সেগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট দপ্তরে সার্বিক বিষয় জানিয়ে প্রতিবেদন দিয়েছি।

office@ukantho.com


Photo

মাগুরার সেই শিশুটির অবস্থা সংকটাপন্ন, সিএমএইচে স্থানান্তর

এফএনএস: মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে...

Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

Photo

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

এফএনএস: যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন...

Photo

স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ

এফএনএস: জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত