সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হাসপাতালে নিজ কক্ষে মিলল চিকিৎসকের গলা কাটা লাশ

উচ্চকন্ঠ   02-Sep-2025   62

Photo

এফএনএস: নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এ এইচ এম আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবারদুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জেলার জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি, ড্যাব, বিএমএ জেলা সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ছিলেন। নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অধিক তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।

office@ukantho.com


Photo

বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ফরিদপুরে যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা এক অজ্ঞাত...

Photo

ঝিনাইদহে আনসার সদস্যদের প্রস্তুতিমুলক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক ভাবে...

Photo

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত