বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

১৫ আগস্টে শোক জানিয়ে শিল্পী-সাহিত্যিকরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী

উচ্চকন্ঠ   21-Aug-2025   52

Photo

এফএনএস: দেশের কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীদের একাংশ ১৫ আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করে নিজেদের অনুভূতি বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, এই ব্যক্তিরা বস্তুগত সুবিধা পাওয়ার আশায় ফ্যাসিবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই’র প্রিমিয়ার শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, একটি দলের সর্বোচ্চ নেতাকে নিয়ে বই লেখার পুরস্কারস্বরূপ বিগত সরকার একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়েছিল। একইভাবে শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকেও রানওয়ের পাশে ফ্ল্যাট ও মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট নিয়ে সেলিব্রেটিদের পোস্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভিনয়শিল্পী ও মিডিয়ায় যুক্ত মানুষদের তো সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা। অথচ যারা ‘পানি লাগবে পানি’ বলে গুলিবিদ্ধ বন্ধুর জন্য ছুটে গিয়েছিল, সেই দৃশ্য তাদের মনকে একটুও নাড়া দিল না। তারা ১৫ আগস্ট শোকের নামে পোস্ট দিচ্ছেন, নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের অনুভ‚তির জায়গাটা বিসর্জন দিয়েছেন। জুলাই আন্দোলনকে ‘সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, গত ১৬ বছরের গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাÐ তরুণ সমাজে তীব্র ক্ষোভ তৈরি করেছিল, যার বিস্ফোরণ ঘটেছে জুলাইয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা একটি বইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমিও বিশ্বাস করতাম বইটি মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেলো, এক পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট, প্লট। রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের টাকাকে শেখ হাসিনা দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ জুলাই গণঅভ্যুত্থান।

office@ukantho.com


Photo

আগামী নির্বাচনে যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালিবের মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

চাঁদপুরে ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

এফএনএস: চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে...

Photo

আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না: ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত