শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস পালিত

উচ্চকন্ঠ   11-Nov-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষ জনশক্তি, দেশ গঠনের মুল ভিত্তি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সেসময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, দেশের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করলেই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

office@ukantho.com


Photo

রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

এফএনএস: রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের...

Photo

বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তার অবসরকালীন বিদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারিদোকানে...

Photo

হাজার হাজার কর্মসংস্থান হবে: আশিক চৌধুরী

এফএনএস: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত