প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে গভীররাতে ব্যাটারি হাউজে চুরি
উচ্চকন্ঠ 08-May-2025 53
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৭ মে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার যশোর -ঝিনাইদহ সড়কের ম্যাক্সি সুপার মার্কেট এলাকার রাজকুমার ব্যাটারি হাউজে গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
দোকান মালিক রাজকুমার দাস জানান, রাতের আধারে দোকানের পিছনের টিন খুলে চোরচক্র দোকানের ভিতরে প্রবেশ করে। তারা দোকানের ক্যাশে থাকা নগদ ৪ হাজার টাকা, কিছু পুরাতন ব্যাটারি, তামার কয়েল এর তার, ক্যাবল ইত্যাদি চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় প্রায় লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, চুরির ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু লোকমুখে শুনে কালীগঞ্জ থানার একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল দিবাগত রাতে কালীগঞ্জ শহরের 'বোস জুয়েলার্স' এ ভয়াবহ চুরি সংগঠিত হয়েছিল। কালীগঞ্জ শহরে এমন নিয়মিত চুরির ঘটনায় স্থানীয় ব্যাবসায়ীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, চুরির বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।
office@ukantho.com