রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নিবন্ধনের সঙ্গে দাড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

উচ্চকন্ঠ   02-Jun-2025   57

Photo

এফএনএস: উচ্চ আদালতের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার দুপুরে আগারগাও নির্বাচন ভবনে ঘণ্টাব্যাপী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন তারা। এ সময় চার কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন (ইসি) উচ্চ আদালতের রায় বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি বলেন, রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২০১৩ সালের জামায়াতের নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন। এবং ইসিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তার মানে অটোমেটিক তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপিল বিভাগের এই নির্দেশনার মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি। সেক্ষেত্রে আগে আমাদের দলের নিবন্ধন ও দলীয় প্রতীক যেটা ছিল সেটাই থাকবে। বিগত দিনের মতোই জামায়াত এখন নিবন্ধিত দল এবং প্রতীকও দাঁড়িপাল্লা থাকবে। তবে রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে তৎকালীন সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত কোনোভাবেই মানার সুযোগ নেই বলে জানান তিনি। তিনি আরও বলেন, এইসব বিষয় নিয়ে আমরা ছয়জন সিইসির নেতৃত্বে ফুল কমিটির সঙ্গে বৈঠক করেছি। ইসি রায় বাস্তবায়নের ব্যাপারে অত্যন্ত পজিটিভ। আমরা চাই বিলম্ব না করে রায় দ্রæত যেন কার্যকর হয়। কারণ এটার সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী শিশির মনির।

office@ukantho.com


Photo

আ. লীগ রাজনীতি করতে পারবে কিনা এই আলোচনাই আসতে পারে না: নাহিদ

এফএনএস: আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কিনা এই আলোচনা আসতেই পারে...

Photo

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত...

Photo

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ভদ্রলোক...

Photo

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত