বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুর্গাপূজার নিরাপত্তায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

উচ্চকন্ঠ   18-Oct-2026   15

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার (১৮ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের উদ্যোগে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোতে ১০ প্লাটুন এবং মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুই প্লাটুন সদস্য রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবির এ কার্যক্রম চলবে। ইতোমধ্যে ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ৭১টি টহল পরিচালনা করা হয়েছে। পূজার বাকি সময়েও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, পূজামণ্ডপের সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা রয়েছে।

তিনি আরও জানান, মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রায় ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস:বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে...

Photo

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার নতুন ৮ টি কেন্দ্র যুক্ত হয়েছে

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুলাই থেকে চলতি বছরের...

Photo

কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

হোসনে মোবারক, নিজস্ব প্রতিবেদক: কেসি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত