প্রিয় ঝিনাইদহ
যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার নতুন ৮ টি কেন্দ্র যুক্ত হয়েছে
উচ্চকন্ঠ 29-Apr-2026 29
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুলাই থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হবে। এ বছরের এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে আটটি কলেজকে পরীক্ষা কেন্দ্রে করা হয়েছে।
নতুন করে পরীক্ষা কেন্দ্রের তালিকায় স্থান পাওয়া আট কলেজের মধ্যে রয়েছে বাগেরহাটের মোল্লাহাট লায়লা আজাদ ডিগ্রি কলেজ, যশোরের নওয়াপাড়া মডেল কলেজ, বাগেরহাটের শরণখোলার মাতৃভাষা কলেজ, কুষ্টিয়া সিটি কলেজ, খুলনার দাকোপের সরকারি লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি কলেজ, যশোরের শার্শার ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ, ঝিকরগাছার রঘুনাথ নগর কলেজ ও খুলনার দাকোপের চালনা কলেজ। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন। এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ থাকায় এবারের এইচএসসি পরীক্ষার জন্য নতুন কলেজকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অনিয়মের অভিযোগ ওঠায় ১১টি কলেজে পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে শতভাগ নকলমুক্ত পরিবেশ করার জন্য শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। দুইমাস পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরমধ্যে কোন পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে সুস্পষ্ট ডকুমেন্টসহ অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
office@ukantho.com